ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দৈনিক বন্ধন

যশোরে মেয়েসংক্রান্ত বিরোধে যুবককে দা দিয়ে কোপ, হাসপাতালে ভর্তি

যশোর প্রতিনিধিঃযশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা খামারপাড়া এলাকায় মেয়েসংক্রান্ত বিরোধের জেরে সাগর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত সাগর হোসেন যশোর সদর উপজেলার বাগডাঙ্গা বিশ্বাসপাড়া এলাকার আরিফ বিশ্বাসের ছেলে। অভিযুক্ত শুকুর আলী (৪৫) একই এলাকার খামারপাড়ার আমজেদের ছেলে।

জানা যায়, মেয়েসংক্রান্ত একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বাগডাঙ্গা খামারপাড়ায় ছেলের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় শুকুর আলী ধারালো দা দিয়ে সাগরের হাতে কোপ দেন। এতে তার হাতে কাটা জখম হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

যশোরে মেয়েসংক্রান্ত বিরোধে যুবককে দা দিয়ে কোপ, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

যশোর প্রতিনিধিঃযশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা খামারপাড়া এলাকায় মেয়েসংক্রান্ত বিরোধের জেরে সাগর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত সাগর হোসেন যশোর সদর উপজেলার বাগডাঙ্গা বিশ্বাসপাড়া এলাকার আরিফ বিশ্বাসের ছেলে। অভিযুক্ত শুকুর আলী (৪৫) একই এলাকার খামারপাড়ার আমজেদের ছেলে।

জানা যায়, মেয়েসংক্রান্ত একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বাগডাঙ্গা খামারপাড়ায় ছেলের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় শুকুর আলী ধারালো দা দিয়ে সাগরের হাতে কোপ দেন। এতে তার হাতে কাটা জখম হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত