ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দৈনিক বন্ধন

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেল বন্ধু আরিফুল ইসলাম

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেল বন্ধু আরিফুল ইসলাম
শেরপুর বন্ধুসভার বন্ধু আরিফুল ইসলাম।

শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনয়ন পেয়েছে শেরপুর বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরিফুল ইসলাম। গত ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তার নাম–স্থান পেয়েছে। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ সে এ মনোনয়ন পেয়েছে।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশুসহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করা শিশু-কিশোরদের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে থাকে।

আরিফুল ইসলাম শেরপুরের এক তরুণ শিশু সাংবাদিক হিসেবে শিশুদের অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে আসছে। শিশুদের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি তাদের জন্য সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছে সে।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে আরিফুল ইসলাম বলে, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের। আমি শিশুদের পক্ষে কথা বলেছি এবং ভবিষ্যতেও শিশুদের অধিকার, শিক্ষা ও সুরক্ষার জন্য কাজ করে যেতে চাই।’

এদিকে একই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সাতক্ষীরা বন্ধুসভার সুদীপ্ত দেবনাথ (১৭) ও মুশফিক উর রহমান (১৭) এবং সিলেট বন্ধুসভার জামিউল হাসান (১৭)। শিশু সুরক্ষা, অধিকার রক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে তারা এ মনোনয়ন পেয়েছে।

বিষয় : জীবনযাপন পুরস্কার সাফল্য

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেল বন্ধু আরিফুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনয়ন পেয়েছে শেরপুর বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরিফুল ইসলাম। গত ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তার নাম–স্থান পেয়েছে। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ সে এ মনোনয়ন পেয়েছে।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশুসহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করা শিশু-কিশোরদের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে থাকে।

আরিফুল ইসলাম শেরপুরের এক তরুণ শিশু সাংবাদিক হিসেবে শিশুদের অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে আসছে। শিশুদের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি তাদের জন্য সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছে সে।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে আরিফুল ইসলাম বলে, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের। আমি শিশুদের পক্ষে কথা বলেছি এবং ভবিষ্যতেও শিশুদের অধিকার, শিক্ষা ও সুরক্ষার জন্য কাজ করে যেতে চাই।’

এদিকে একই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সাতক্ষীরা বন্ধুসভার সুদীপ্ত দেবনাথ (১৭) ও মুশফিক উর রহমান (১৭) এবং সিলেট বন্ধুসভার জামিউল হাসান (১৭)। শিশু সুরক্ষা, অধিকার রক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে তারা এ মনোনয়ন পেয়েছে।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত