ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতিকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার প্রচার বিভাগ থেকে অধ্যাপক ফজলুল হক আমীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, মো. জাকির হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো পদধারী নেতা নন। তিনি বর্তমানে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সাংবাদিকসংশ্লিষ্ট পেশাগত পরিচয়কে দলীয় পরিচয়ের সঙ্গে মিলিয়ে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের প্রচারণার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি অপচেষ্টা করা হতে পারে। রাজনৈতিক বা দলীয় স্বার্থে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারই হোক সকলের অঙ্গীকার। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে দলটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতিকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার প্রচার বিভাগ থেকে অধ্যাপক ফজলুল হক আমীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, মো. জাকির হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো পদধারী নেতা নন। তিনি বর্তমানে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সাংবাদিকসংশ্লিষ্ট পেশাগত পরিচয়কে দলীয় পরিচয়ের সঙ্গে মিলিয়ে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের প্রচারণার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি অপচেষ্টা করা হতে পারে। রাজনৈতিক বা দলীয় স্বার্থে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারই হোক সকলের অঙ্গীকার। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে দলটি।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত