ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

হামিদপুর আল-হেরা কলেজে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জাতীয়তাবাদী আদর্শের প্রাণপুরুষ, যশোরের উন্নয়নের কারিগর, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের হামিদপুর আল-হেরা কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় যশোরের হামিদপুর আল-হেরা কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম, হামিদপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক রবিউল আউয়াল এবং হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যশোর জজ কোর্টের এপিপি মনজুরুল মাহমুদ লিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি নুর ইমাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তানভীর রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পিকুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হাকাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শওকত আলী।

আলোচনা সভা শেষে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাই।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হারিবুর রহমান লেন্টু।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

হামিদপুর আল-হেরা কলেজে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয়তাবাদী আদর্শের প্রাণপুরুষ, যশোরের উন্নয়নের কারিগর, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের হামিদপুর আল-হেরা কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় যশোরের হামিদপুর আল-হেরা কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম, হামিদপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক রবিউল আউয়াল এবং হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যশোর জজ কোর্টের এপিপি মনজুরুল মাহমুদ লিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি নুর ইমাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তানভীর রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পিকুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হাকাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শওকত আলী।

আলোচনা সভা শেষে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাই।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হারিবুর রহমান লেন্টু।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত