যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝাঁপা আলিম মাদরাসার এক শিক্ষকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেতা তারেক রহমানকে জড়িয়ে দেওয়া ওই ফেসবুক পোস্টের স্ক্রিনশট বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
সরেজমিনে ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ঝাঁপা আলিম মাদরাসার শিক্ষক আসাদ জামান (Asad Zaman) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রধানকে উদ্দেশ্য করে একটি তীর্যক মন্তব্য প্রকাশ করেন। পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরুণ বয়সের রাজনৈতিক কর্মকাণ্ডের একপ্রকার ব্যাঙ্গাত্মক তুলনা করা হয়।
একজন দায়িত্বশীল মাদরাসা শিক্ষকের এমন সরাসরি রাজনৈতিক ও স্পর্শকাতর মন্তব্য ঘিরে মণিরামপুরের সচেতন মহল এবং নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের একাংশের মতে, শিক্ষাকতা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও নিরপেক্ষ পেশা। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের রাজনৈতিক বা উস্কানিমূলক বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সংযত ও দায়িত্বশীল হওয়া উচিত।
অন্য একটি পক্ষ অবশ্য বিষয়টিকে সংশ্লিষ্ট ব্যক্তির একান্তই নিজস্ব মতপ্রকাশের স্বাধীনতা বা ব্যক্তিগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ঝাঁপা আলিম মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রাতিষ্ঠানিক ব্যাখ্যা বা স্থানীয় প্রশাসনের কোনো পদক্ষেপের খবর এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। পরিস্থিতি পর্যালোচনায় স্থানীয় সচেতন নাগরিকেরা বিষয়টি নিয়ে সুষ্ঠু সুরাহা আশা করছেন।
মতামত