যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হামিদপুর পশ্চিমপাড়া ৩-১ গোলে হামিদপুর উত্তরপাড়াকে পরাজিত করেছে।
আজকের খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। তবে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পশ্চিমপাড়া।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় ফুটবলপ্রেমী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল।
উল্লেখ্য, পয়েন্টভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এবারের মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
‘মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলাই বাড়ে বল’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
মতামত