ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের চূড়ান্ত মনোনয়নে মনিরামপুরের সাহেকুলীন হোসেন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার সাহেকুলীন হোসেন। 

বিএসএস (সম্মান) পরীক্ষায় ৩.৭৬ সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি এ মনোনয়ন লাভ করেন।

সাহেকুলীন হোসেনের পিতা মো. তোফাজ্জেল হোসেন। তাঁর গ্রামের বাড়ি রাজগঞ্জ মোবারকপুর পশ্চিমপাড়া। 

তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি তিনি একজন দক্ষ ফুটবলারও বটে। 

শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি কর্মজীবনেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন সাহেকুলীন হোসেন। বর্তমানে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে এবং ৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

একাডেমিক সাফল্য, পেশাগত অর্জন এবং একাধিক সরকারি নিয়োগে সুপারিশপ্রাপ্তির মধ্য দিয়ে তিনি নিজের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন।

তাঁর এ অর্জনে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সাহেকুলীন হোসেনের এ সাফল্য তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

রোববার, ০১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের চূড়ান্ত মনোনয়নে মনিরামপুরের সাহেকুলীন হোসেন।

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার সাহেকুলীন হোসেন। 

বিএসএস (সম্মান) পরীক্ষায় ৩.৭৬ সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি এ মনোনয়ন লাভ করেন।

সাহেকুলীন হোসেনের পিতা মো. তোফাজ্জেল হোসেন। তাঁর গ্রামের বাড়ি রাজগঞ্জ মোবারকপুর পশ্চিমপাড়া। 

তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি তিনি একজন দক্ষ ফুটবলারও বটে। 

শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি কর্মজীবনেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন সাহেকুলীন হোসেন। বর্তমানে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে এবং ৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

একাডেমিক সাফল্য, পেশাগত অর্জন এবং একাধিক সরকারি নিয়োগে সুপারিশপ্রাপ্তির মধ্য দিয়ে তিনি নিজের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন।

তাঁর এ অর্জনে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সাহেকুলীন হোসেনের এ সাফল্য তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত