ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃযশোরের মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের যশোর জেলা পূর্ব শাখার আয়োজনে মনিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা গেছে, শুধু মনিরামপুর থেকেই প্রায় এক হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে। পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের যশোর জেলা পূর্ব শাখার পরিচালক এম. মিনারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের আদর্শ, মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা দূর করে তাদের এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এককালীন নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেওয়া হবে।

অভিভাবকরা আশা করছেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত