নড়াইলের লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক উল্টে মিজান শেখ (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-কালনা মহাসড়কের রামপুর দরগার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের মৃত পহম শেখের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে লোহাগড়া বাজার থেকে ইজিবাইকে করে নিজ গ্রাম ঈশানগাতির উদ্দেশে যাচ্ছিলেন মিজান শেখ। পথে যশোর-কালনা মহাসড়কের রামপুর দরগার সামনে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নড়াইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত