চে*তনা*নাশ*ক স্প্রে করে ডা*কাতি*র চেষ্টা, মনিরামপুরের যুবক আ*টক
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা মোসলেম মোড় এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ডা*কাতি*র চেষ্টার অভি*যোগে মিন্টু গাজী (নামে এক ব্যক্তিকে) আ*টক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
আটক মিন্টু গাজী যশোরের মনিরামপুর উপজেলার ২ নং কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টা ২৫ মিনিটের দিকে পাঁচ থেকে ছয়জনের একটি দল সিরাজসিঙ্গা মোসলেম মোড় এলাকার মতিউর রহমানের বাড়িতে প্রবেশ করে। অভি*যোগ রয়েছে, দু*র্বৃত্ত*রা বাড়িতে থাকা লবণ, হলুদ ও রান্না করা মাংসে চে*তনা*নাশ*ক জাতীয় পদার্থ স্প্রে করে পরিবারের সদস্যদের অ*চেত*ন করার চেষ্টা করে।
একপর্যায়ে পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ বোধ করলে তাঁদের স*ন্দেহ হয়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা সতর্ক অবস্থানে থাকেন।
এরই মধ্যে দু*র্বৃত্ত*রা বাড়ির গেটের তালা খোলার চেষ্টা করলে বিষয়টি টের পান বাড়ির বাসিন্দা জাকারিয়া হোসেন শান্ত। অভি*যোগ অনুযায়ী, এ সময় দু*র্বৃত্ত*দের একজন তাঁর মাথায় অ*স্ত্র ঠেকিয়ে ভ*য়ভী*তি দেখানোর চেষ্টা করেন। পরিস্থিতি বুঝে শান্ত কৌশলে লা*ঠি দিয়ে আ*ঘা*ত করলে মিন্টু গাজী মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে আ*টক করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পা*লিয়ে যায়।
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীনেশ ঘটনাস্থলে পৌঁছান। পরে আ*টক মিন্টু গাজীকে পুলিশি হেফাজতে নিয়ে থানায় যান তিনি।
এ ঘটনায় সিরাজসিঙ্গা মোসলেম মোড়সহ আশপাশের এলাকায় আ*ত*ঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা রাতের নি*রাপ*ত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মতামত