যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোরে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এছাড়াও বিভিন্ন এলাকার নেতাকর্মী এই অনুষ্ঠানে যোগ দেন
যশোর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর শাখার প্রধান সমন্বয়ক এস এম মাসুম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শ্রম অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবিতা খানম ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন শেখ আপন।
মতামত