ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দৈনিক বন্ধন

সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক কালবেলার গাজীপুর প্রতিনিধি সাহসী সাংবাদিক মহিউদ্দিন রিপন ভাইকে অপহরণ করে নির্যাতনের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক মহল।সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানান সাংবাদিক নেতারা।অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিক মহিউদ্দিন রিপনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে তার পরিবার।সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্যকে আড়াল করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন অপসাহস না পায়। 

সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ