মনিরামপুরে দেশীয় অ*স্ত্র*স*হ বাবা-ছেলে আ*টক।
যশোরের মনিরামপুরে দেশীয় অ*স্ত্র*স*হ আব্দুল খালেক (৫৫) ও তাঁর ছেলে আব্দুল্লাহ (২২) নামে দুজনকে আ*টক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে থেকে তাঁদের আ*টক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নিয়মিত দায়িত্ব পালনকালে ওই দুজনের চলাফেরা স*ন্দেহ*জনক মনে হওয়ায় তাঁদের বহন করা একটি সাদা ব্যাগে ত*ল্লা*শি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে দেশীয়ভাবে তৈরি দুটি চাই*নিজ কু*ড়া*ল, একটি হা*তু*ড়ি ও একটি চাকু উ*দ্ধার করা হয়।
পরে অ*স্ত্রগু*লো জব্দ করে আব্দুল খালেক ও তাঁর ছেলে আব্দুল্লাহকে আ*টক করে পুলিশ। আ*টক দুজনই মনিরামপুর উপজেলার বাসিন্দা।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, আ*টক দুজনের বি*রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।