পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার ৫ নম্বর পুটখালী ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) শার্শা উপজেলা বিএনপির নির্দেশনায় পুটখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু এবং বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদসহ শার্শা উপজেলা, বেনাপোল পৌর ও পুটখালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা, গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুটখালী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।