যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভি*যানে ১ হাজার ৭০ পিস অ*বৈ*ধ ই*য়া*বা ট্যা*বলে*টসহ তিনজনকে আ*টক করা হয়েছে। আ*টক ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন ৯ নম্বর আরবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিএনবি রোড এলাকায় এ অভি*যান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অভি*যান পরিচালনা করে। এ সময় শওকত আলী চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালা*নোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যের সহায়তায় তিনজনকে আ*টক করা হয়।
আ*টক ব্যক্তিরা হলেন—মোছা. মনিরা বেগম (২৮), মো. ইমাম হোসেন ওরফে সাগর (২৭) এবং মো. রাব্বি শিকদার (৩০)। তাঁদের সবার বাড়ি যশোর কোতোয়ালি মডেল থানা এলাকায়।
পুলিশ জানায়, আ*টক মনিরা বেগমের কাছ থেকে ১ হাজার পিস, ইমাম হোসেন ওরফে সাগরের কাছ থেকে ৫০ পিস এবং রাব্বি শিকদারের কাছ থেকে ২০ পিস ই*য়া*বা ট্যাবলেট উ*দ্ধার করা হয়। সব মিলিয়ে তাঁদের কাছ থেকে ১ হাজার ৭০ পিস ই*য়া*বা উ*দ্ধার করা হয়েছে।
আ*টক তিনজনের বি*রুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।