যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ক্রীড়াসামগ্রী অর্থ বিতরণ করেছে ‘এড়েন্দা চাকরিজীবী ও প্রবাসী সংগঠন’।
সম্প্রতি এড়েন্দা এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় তরুণ ও যুবকদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটিতে আর্থিক সহযোগিতা প্রদান করেন সংগঠনের সদস্য ও মালয়েশিয়া প্রবাসী দিপু।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়াসামগ্রীগুলো বিতরণ করেন শফিকুল ইসলাম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ক্রীড়ামোদী তরুণরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা প্রবাসীদের এমন মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রবাসে থেকেও নিজ এলাকার তরুণ প্রজন্মের বিকাশে এমন সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।