পারিবারিক কলহের জেরে শেখ আবু তালেব(৭৫)কে মাথায় আঘাত করে হত্যা, আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার।
ভিকটিম শেখ আবু তালেব (৭৫), পিতা মৃত: শেখ মোতালেব, সাং: মুনসেফপুর, ৬ নং ওয়ার্ড কচুয়া, থানা: কোতোয়ালী, জেলা যশোর, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। অদ্য ১১/১১/২৬ তারিখ আনুমানিক ১৩:০০ ঘটিকার সময় নিজ গ্রাম: মুনসেফপুর পশ্চিম পাড়া বড় মসজিদের সামনে মাথায় গুরুতর আঘাত ও রক্তক্ষরণ অবস্থায় পড়ে থাকা দেখে আত্মীয়-স্বজন দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। আত্মীয়-স্বজনের ধারণা বিবাদী শফিয়ার (৩৮), পিতা মৃত: আব্দুল আজিজ, সাং মুনসেফপুর, ৬ নং ওয়ার্ড কচুয়া, থানা কোতোয়ালী, জেলা যশোর, পূর্ব শত্রুতার জেরে উক্ত ঘটনা ঘটিয়েছে। পরবর্তীতে কোতয়ালী থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ঘটনা ঘটার এক ঘন্টার মধ্যে উক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং আসামীর দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র( হাসুয়া) উদ্ধার করতে সক্ষম হয়।