স্কুলজীবন থেকেই সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন মাহমুদুল হাসান। উচ্চ মাধ্যমিকে উঠার পরই প্রথমে তিনি সচেতনতা ও শিক্ষা নিয়ে কাজ কাজ শুরু করেন তিনি। মোঃ মাহমুদুল হাসান। পড়াশোনা করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে।২০১৯ সালের শুরুতে ১০ বন্ধুকে নিয়ে গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধন। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা অর্ধশতাধিক। এ সদস্যের বেশিরভাগই নবম-দশম শ্রেণির শিক্ষার্থী ও সদ্য মাধ্যমিক পার হওয়া তরুণ-তরুণী। তারা কার্যক্রম পরিচালনা করে যশোরের ঝিকরগাছা, চৌগাছা, মনিরামপুর ও সদর উপজেলায়। বর্তমানে ঐক্য-বন্ধন অসহায় মানুষের আত্মকর্মসংস্থান, ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়াসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, করে যাচ্ছে। এ ছাড়া বিনামূল্যে রক্তদান কর্মসূচি, গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানো, ঈদে অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ, বাল্যবিয়ে, মাদক, দুর্নীতিবিরোধী প্রচারণামূলক,ক্যারিয়ার বিষয়ক সেমিনার,নারীদের সচেতন করতে উঠান বৈঠাক সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
শিক্ষার্থীদের কাছে তিনি অধিক জনপ্রিয় কারণ তিনি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরণে সৃজনশীল ও বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করেন।তার মধ্যে অন্যতম কুইজ প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা, গান,গজল,কৌতুক,আবৃত্তি প্রতিযোগিতা, খেলাধূলা সহ প্রায় সকল বিনোদন ও সৃজনশীল অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যাবক ভাবে পরিচিত।
পলাশী আদর্শ কলেজের রাকিব বলেনঃ আমরা অনেকদিন যাবৎ তেমন কোন বিনোদন ও নিজেদের প্রতিভা প্রকাশ করার জন্য সুযোগ পায় না আমাদের শিক্ষক গণেরাও তেমন সুযোগ দিতে চায় না।কিন্তু মাহমুদুল হাসান ভাই মাঝে মধ্যে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। আমরা সুষ্ঠু ও সু্স্থ ভাবে নিজেরা আড়ম্বরপূর্ণ ভাবে দিনটি উদযাপন করি ও একসাথে ভাল সময় পার করি।
অন্য দিকে সদর উপজেলার কল্যাণদাহ গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী লামিয়া বলে আমরা স্কুলে তেমন কোন সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি না।আমাদেরকে নিয়ে শিক্ষকেরা তেমন কোন আয়োজন ও করে না।কিন্তু মাহমুদুল হাসান ভাইয়া আমাদের চিত্রাঙ্কন, কুইজ,গান,গজল,কবিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেয়। যারা এই প্রতিযোগিতায় কৃতকার্য হয় তাদের কে আকর্ষণীয় পুরুস্কার দেয়।এই পুরস্কার পাওয়ার পর আমাদের লেখা পড়া ও এসব সৃজনশীল কাজে আরও আগ্রহ বেড়ে যায়।
স্থানীয় পর্যায়ে খোজ খবর নিয়ে জানা যায় এলাকায় বেশ কয়েকটি স্কুল,মাদ্রাসা ও কলেজে এসব ধরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে এই সংগঠক।শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সহযোগিতা মূলক কাজ করে আসছেন তিনি।
এছাড়া ও তিনি ঐক্য-বন্ধন সংগঠনের মাধ্যমে তিনি গত বর্ষাকালে যশোর জেলার ৩ টি প্রার্থমিক বিদ্যালয়ে প্রায় ২৫০০ গাছ বিতরণ করেছেন।যা এলাকায় ব্যাপক আলোচিত হয়।
এছাড়াও শিক্ষার্থীদের সৃজনশীল ও তাদের কে স্মার্ট করে গড়ে তুলতে শিশু বয়স থেকে নিজের মেধা ও সৃজনশীলতা প্রকাশের স্বাধীনতা দেওয়ার জন্য কাজ করছে সংগঠনটি যার মধ্যমে শিক্ষার্থীরা তাদের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে কাজে লাগানোর পাশাপাশি নিজেকে একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে উপস্থাপন করতে পারছে।
অসহায় মানুষের জন্য কম্বল বিতরণ, ঔষধ কিনে দেওয়া,ঘর নির্মাণ,পোশাক বিতরণ আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন তিনি।
এসব কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মাহমুদুল হাসান জানান।আমরা পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য আমরা যদি কোন ভাল কাজ না করে যায় যায় মানুষ আমাদের মনে রাখবে না। আমরা মানুষের সাথে না মিশে চলতে পারি তাহলে আমরা প্রকৃত মানুষ। সবার সামার্থও নাই পাশে দাড়ানোর বা এসব ভাল কাজের উদ্যোগ নেওয়া।আমি চেষ্টা করি আমার অবসর সময়ে এবং আমার উপার্জিত অর্থ থেকে কিছু টাকা ব্যায় করে ও কখনো কখনো অন্য কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানে কাছ থেকে স্পন্সর শিপ নিয়ে এসব ব্যাতিক্রমি আয়োজন করার জন্য। আমরা চাই মানুষের মাঝে বেঁচে থাকতে।শিক্ষার্থীদের সাথে নিয়ে এসব আয়োজন করলে ফিরে যায় সেই শৈশবে তারা যে আনন্দ ঘণমুহুর্ত ব্যায় করে তা দেখে মন টা জুড়িয়ে যায়।যতদিন বেঁচে আছি যতটুকু সম্ভব এসব সৃজনশীল আয়োজনের মাধ্যমে আমরা মানুষের অন্তরে জায়গা করে নিতে চাই। এছাড়াও আমরা অনেক ঝরে পড়া শিক্ষার্থীকে স্কুল মুখি করেছি এবং তাদের কে শিক্ষা উপকরণ দিয়ে সহায়তায় করেছি। তারা আমাদের দেখলে সম্মান,শ্রদ্ধা ও ভালবাসা দেখায় এটাই আমাদের সফলতা মনে করি। দেশের তীব্র তাপমাত্রার সময় কৃষকের জন্য পানি ও স্যলাই নিয়ে মাঠে মাঠে গিয়ে কৃষকের হাসি দেখেছি। তারা যখন বলেছে জীবনে এই প্রথম দেখলাম কৃষকের জন্য কিছু করতে তখন আমরা নিজেকে সফল মনে করি। বন্যার সময় প্লাবিত মানুষের জন্য খাবার,ঔষধ সহ বিভিন্ন উপকরণ পৌঁছে দেওয়া হয়।এটা আমাদের সফলতা।মানুষের জন্য কিছু করতে পারাটাই সফলতা।মাহমুদুল হাসান ইতিমধ্যে ১০টি দেশ ভ্রমণ করেছেন। তিনি সৎ পথে উপার্জন এর মাধ্যমে ভ্রমণ ও মানুষের জন্য কাজ করতে চান।