ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের হামিদপুর আল-হেরা কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শওকত আলী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মিজানুর রহমান, মার্কেটিং বিভাগের প্রভাষক রহমত হোসেন এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক সোহেল রানা।
বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস, দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাবিবুর রহমান লেন্টু।