তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরের ১৬ মসজিদে কার্পেট ও জায়নামাজ বিতরণ
স্টাফ রিপোর্টার।। মোঃ জুম্মান হোসেন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের কারিগর মরহুম জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার ১৬টি মসজিদে কার্পেট ও জায়নামাজ বিতরণ করা হয়েছে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু ও শহিদুল বারী রবু। এ ছাড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ এবং এ কে শরফুদ্দৌলা ছোটলুর নাম উল্লেখযোগ্য।
যশোর নগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সহসভাপতি কাওছার আহমদ ও সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু।
সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান ও সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।
এ ছাড়া জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্যসচিব রাজিদুর রহমান সাগর জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
মরহুম তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর রাজনৈতিক জীবন, যশোরের উন্নয়নে অবদান এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কথা স্মরণ করা হয়। মসজিদগুলোতে কার্পেট ও জায়নামাজ বিতরণের মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন