চৌগাছায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কলেজছাত্রীর আ*ত্ম*হ*ত্যা।
যশোর জেলার চৌগাছা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শান্তা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নিহত শান্তা আক্তার উপজেলার কালিয়াকুন্ডি গ্রামের কাজী শাহজাহানের মেয়ে। তিনি গঙ্গানন্দপুর কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তিনি অকৃতকার্য হন। এরপর তাঁর মৃত্যুর ঘটনা ঘটে।
একজন তরুণ শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে