আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শতাধিক মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে এ শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোজগাতী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রহমত আলী, নায়েবে আমির ও সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, সেক্রেটারি মাওলানা আবু বক্কার সিদ্দিক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ফয়জুর রহমান ও মাওলানা সাইফুল ইসলাম।এ ছাড়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচিকে সামনে রেখে এ শোডাউনের আয়োজন করা হয়েছে।