মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের কোদলাপাড়া গ্রামের মোঃ আঃ মোমিন পিতা রমজান আলী বিগত ৪ বৎসর পূর্বে আগুনে পুড়ে সৃষ্টিকর্তার দয়ায় কোন রকমে বেঁচে আছেন গত ১৫ দিন আগে তিনি আবার সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়। সদর হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য পরামর্শ দিয়ে হাসপাতাল হতে রিলিজ করে দেয়। তার পিতা রমজান আলী একজন শারীরিক প্রতিবন্ধী ও হত দরিদ্র ব্যক্তি। তার পক্ষে তার সন্তানকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করা সম্ভব হয়নি। আঃ মোমিন বাড়িতে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনতে থাকে। বিষয়টি মনিরামপুর উপজেলার মানবিক উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সম্রাট হোসেন মহোদয়ের দৃষ্টিগোচর হলে তিনি সঙ্গে সঙ্গে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। আজ উক্ত অর্থের চেক ইউএনও মহোদয়ের পক্ষে ইউপি প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণগোপাল মুখার্জী তাঁর বাড়িতে গিয়ে হস্তান্তর করেন। এ সময় মনিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম, ইউপি সদস্য রেজাউল ইসলাম , ইউডিসি উদ্যোক্তা মোঃ আনোয়ার হোসেন ও ইউনিয়ন দফাদার ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
এ অর্থ প্রাপ্তিতে তার পিতা মাতা ইউএনও স্যারসহ সদাশয় সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।