যশোরের মনিরামপুরে বিষপানে যুবকের মৃত্যু।
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খালিয়া গ্রামের সেলিম হোসেন নামে এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঝাঁপা গ্রামের একটি পার্কের পাশে বিষপানের ঘটনা ঘটে। পারিবারিক কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।