নিজস্ব প্রতিনিধিঃ যশোরের মনিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্বাস উদ্দিন, কামরুজ্জামান বাবু এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে মনিরামপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে উপজেলার রোহিতা, শ্যামকুড় ও দুর্বাডাঙ্গা ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা