নিজস্ব প্রতিনিধিঃ যশোর শহরের কারবালা কবরস্থানে সম্পত্তি নিয়ে বি*রো*ধে*র জেরে আবুল কালাম আজাদ নামে এক বৃদ্ধের দাফ*নে বা*ধা দেওয়াকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে হ*ট্ট*গো*ল ও হা*তা*হা*তি*র ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে তাঁর দা*ফ*নে*র সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাফনে*র সময় মৃ*তে*র ভা*গ*নী মাসুমার স্বজনেরা এসে বা*ধা দেন। তাঁদের অ*ভি*যো*গ, পারিবারিক সম্প*ত্তি*র অংশ থেকে মাসুমাকে বঞ্চিত করা হয়েছে। তবে অন্য স্বজনেরা অ*ভি*যোগ অ*স্বী*কার করে জানান, বি*রো*ধ*পূ*র্ণ জমিটি মৃ*ত আবুল কালাম আজাদ নিলামে কিনেছিলেন এবং পৈ*তৃক সম্পত্তি আগেই ভাইবোনদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটা*কা*টির একপর্যায়ে হা*তা*হা*তি শুরু হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে বাধাদানকারীরা চলে যান এবং দা*ফ*ন *সম্প*ন্ন হয়।